1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে কুমিরের কামড়ে এক গৃহবধু আহত

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫৩৪ জন পঠিত
ফরিদপুরে কুমিরের কামড়ে এক গৃহবধু আহত
ফরিদপুরে কুমিরের কামড়ে এক গৃহবধু আহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের পদ্মার চরে ফের কুমির আতংক দেখা দিযেছে। আজ ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক গৃহবধু কুমিরের কামড়ে মারাত্বক ভাবে আহত হযেছে। আহত নারীর নাম পারুলী বেগম। তাকে বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। আহত গৃহবধু পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাস মুরগীর ছুটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়। তারপর তিনি ঘর থেকে বের হলে কুমির তাকে হাত ও পায়ে কামড় দেয়।

পরে পারুলী বেগমের চিৎকার তার স্বামী এসে বাঁশ দিযে কুমিরকে পেটাতে থাকে। পরে কুমিরটি বাড়ীর পাশর্^বর্তী বড় একটি দীঘিতে নেমে যায়। এরআগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগের সহাযতায় খুলনায় নিযে যায। এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হবার ঘটনায় এলাকায় ফের কুমির আতংক দেখা দিযেছে। স্থানীয় চেযারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জেরে কর্মকর্তাদের জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION