1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৩৬ জন পঠিত
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে এই উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সেটি কোতোয়ালি থানায় পৌঁছলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটি ফরিদপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই সুজন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন ফরিদপুরের পুলিশ ও জনগণ যৌথভাবে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়া ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মাদক ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION