1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৮৩ জন পঠিত
ফরিদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

সভায় সদরের প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী তাঁর বক্তব্যে বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউনিয়নের আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করে যেতে হবে। তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, এলাকায় সাধারণ জনগণের মধ্যে সজাগ দৃষ্টি রাখতে সচেতন করতে হবে। একই সাথে সন্ত্রাস ও মাদকদ্রব্য প্রতিরোধে বেশি বেশি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান ইউএনও লিটন ঢালী।

এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ জলিল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস প্রমুখ। এসময় সভায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যানগণ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION