1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে আ’লীগের সভাপ‌তির ওপর হামলা

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৩৫৬ জন পঠিত
ফরিদপুরে আ’লীগের সভাপ‌তির ওপর হামলা
ফরিদপুরে আ’লীগের সভাপ‌তির ওপর হামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপ‌তি আবু জাফর মোল‌্যার ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৯ জুলাই) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ( ৮ জুলাই) বিকাল ৫ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জাফর মোল‌্যা গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আওয়ামীলীগ এই নেতা উপজেলার গ‌ট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত আলী আজগর মোল‌্যার ছেলে।

জানা যায়, আবু জাফর মোল‌্যা ফ‌রিদপু‌রের সরকা‌রি ইয়া‌ছিন ক‌লেজ ছাত্র সংসদ নির্বাচ‌নে বাংলা‌দেশ ছাত্রলীগের ম‌নো‌নিত সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক, ফ‌রিদপু‌রের সরকা‌রি ইয়া‌ছিন ক‌লে‌জের ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, সালথা উপ‌জেলা গ‌ট্টি ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি গ‌ট্টি ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। আহত জাফর মোল‌্যার স্ত্রী ম‌হিমা সুলতানা শার‌মিন অভিযোগ করে বলেন, গ্রাম‌্য দলাদ‌লি নি‌য়ে জয়ঝাপ গ্রা‌মের ছা‌য়েম মিয়া ওর‌ফে টিটন মিয়া নামের এক ব্যক্তির সা‌থে জাফর মোল‌্যার বি‌রোধ চল‌ছিল। আমার স্বামী শুক্রবার (৮ জুলাই) বিকা‌লে জয়ঝাপ বাজার থে‌কে মোটরসাই‌কেল যো‌গে বা‌ড়ি‌তে ফেরার সময় জয়ঝাপ বাজা‌রের পাকা রাস্তায় আস‌লে ওঁৎ‌ পে‌তে থাকা ১০-১৫ জন লোক তার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা লোহার রড, ধাঁরা‌লো ছ‌্যানদা, রামদা, হাতু‌ড়ি দি‌য়ে পি‌টি‌য়ে তা‌কে গুরুতর আহত ক‌রে। এছাড়া এসময় তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীদের সহ‌যো‌গিতায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তি‌নি আরো ব‌লেন, এ ঘটনায় সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হ‌য়ে‌ছে। হামলার জ‌ড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ছা‌য়েম মিয়া ওর‌ফে টিটন মিয়া বলেন, শুক্রবার আমার আপন বোন মারা গি‌য়ে‌ছে ; তাই আমি আমার বো‌নের বা‌ড়ি‌তে এ‌সে‌ছি। জাফর মোল‌্যার ওপ‌রে কোন হামলা ক‌রিনি। তবে, শুনেছি কিছু লোকজন তার ওপর না-কি হামলা করেছি। কারা করেছে তা আমার জানা নেই।

গ‌ট্টি ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপতির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন প্রশাস‌নের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে বলেন, যারা জাফর মোল‌্যার ওপর হামলা চা‌লি‌য়ে‌ছে তা‌দের আই‌নের আওতায় এ‌নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এছাড়া একই ঘটনায় উপজেলা আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সালথার গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির ওপর হামলার ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। ফরিদপুরের পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আলিমুজ্জামান বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনার সাথে জড়িতর প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION