1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৯২ জন পঠিত
ফরিদপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ফরিদপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ”যুবদের জন্য সবুজ দক্ষতা, একটি টেকসই বিশ্বের দিকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,(১৪ আগস্ট) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পূর্ব গঙ্গাবর্দীর যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে দিবসটি উপলক্ষে যুবক- যুবতীদের অংশগ্রহণে যুবদের জন্য সবুজ দক্ষতা, একটি টেকসই বিশ্বের দিক সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নাঈম এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এফ এম সরোয়ার মোর্শেদ, সিনিয়র প্রশিক্ষক মৎস্য শ্রী হরি চন্দ্র পোদ্দার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জি এম ফারুক।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন যুবকদের বিভিন্ন সময় প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী করা হবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে যুবক- যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION