1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬২০ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও এনজিও সমূহের আয়োজনে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা ‌‌ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে আজ রবিবার সকাল সাড়ে দশটায় ‌ এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শেষ হয় এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইয়াসিন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুস সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান, মফিজ ইমাম মিলন , সুলতান মাহমুদ। এ সময় ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের কে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন অনেক সন্তান আছে যারা বাবা মা কে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা মায়ের সঠিক যত্ন নেন না। তাদের প্রতি অনুরোধ রেখে বক্তারা বলেন- একদিন আমরা সবাই বৃদ্ধ হবো,তাই আমাদের সবাইকে বাবা মা কে বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করতে হবে।
অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় এরা হচ্ছেন শিক্ষকতায় আব্দুল গফুর, প্রবীণ ব্যক্তিত্বে আব্দুর রাজ্জাক মিয়া এবং প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ খুশী কে উক্ত সমমনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION