1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৯০ জন পঠিত
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুই ব্যক্তি হলেন, উপজেলার চরদৈতরকাঠি গ্রামের হাসেম মোল্যার ছেলে আকিদুল মোল্যা (৪৬) ও একই গ্রামের মোসলেমের ছেলে খায়রুল (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক ও আরিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ওই দুই ব্যক্তি নিহত হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, পরিবেশ শান্ত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION