1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৯০ জন পঠিত
ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে অনুষ্ঠিত হলো শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের আলীপুর রাসেল স্কয়ারের সামনে থেকে বিশাল এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক নেতৃত্ব দেন।

এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে শেখ রাসেল স্কয়ারের জড়ো হয়। শোভাযাত্রাটি শহরের ইমাম উদ্দিন স্কয়ার ঘুরে মুজিব সড়ক দিয়ে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী বলে ফরিদপুরে বিএনপিরা তাদের কর্মসূচি পালন করতে পারছেন।

আমরা শান্তি চাই বলে গত মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচির দিন আমরা কোন কর্মসূচি পালন না করে একদিন পরে কর্মসূচি পালন করছি। বক্তারা বলেন, একটি অশুভশক্তি দেশের আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ওই কুচক্রিরা চায় না দেশ অর্থনীতি এগিয়ে যাক, এই জন্য বিদেশীদের ব্যবহার করে দেশের অশান্তি সৃষ্টি করছে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ ভাবে থেকে ওই দুষ্টচক্রকে মোকাবেল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION