1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৮৪ জন পঠিত
ফরিদপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৫ শে জুলাই সোমবার পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। সভায় সদর উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও লিটন ঢালী।

একই সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে ফরিদপুর সদর উপজেলাকে রোল মডেলে পরিণত করার লক্ষ নিয়ে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান। এ সময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম.এ.জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, গেরদা ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, চরমাধদিয়া ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION