1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৬৪১ জন পঠিত
ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

এস এম রুবেল , বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশটি গ্রামে একদিন আগে পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। এ উপজেলার ১০টি গ্রামের আংশিক লোক বহু বছর ধরে দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরব রাষ্ট্রের সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করেন। শনিবার সকালে উপজেলার দুইটি ইউনিয়নের সহ¯্রাইল, দড়ি সহ¯্রাইল, ভুলবাড়িয়া, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, বারাংকুলা, বড়গাঁ, কাটাগড় ও দীঘির পাড় গ্রাম গুলোর মানুষ পৃথক পৃথক স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। মাইটকুমড়া মসজিদে ঈদুল আজহার নামাজের ইমাম ছিলেন, যশোর বাইশবাড়িয়া হাফেজী মাদ্রাসার ছাত্র মাইটকুমড়া গ্রামের রিফাত শিকদার।

তারা সকলে চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী বলে জানা গেছে। ঈদের নামাজে আসা মাইটকুমড়া গ্রামের মোকাম্মেল শিকদার (৬৫) বলেন, পবিত্র হজ্বের পরের দিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করি। প্রায় ৫০ বছর যাবত এ নিয়মে আমরা ঈদ উদযাপন করে আসছি। আবুল হোসেন শিকদার বলেন, আমারা সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী কারণে তাদের সাথে একমত করে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি, এবং এ দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করি। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তামীম লস্কার বলেন, আমাদের মাইটকুমড়া গ্রামে দু দিন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এক পক্ষ একদিন আগে ঈদ করে আমরা করি পরের দিন। আমার কাছে এ বিষয়ট অনেক ভালো লাগে কারণ এক ঈদে পূর্ণ আমেজ দু দিন উদযাপন করি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION