1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরের বাইশরশিতে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৬ জন পঠিত
ফরিদপুরের বাইশরশিতে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু
ফরিদপুরের বাইশরশিতে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার : জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী ( র:) ছাহেবের ওফাত স্মরণে বিশ্ব শান্তি কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশ রশি জাকের মঞ্জিলে শুরু হয়েছে দুই দিনের বিশ্ব ইসলামী সম্মেলন। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ সম্মেলন মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানান, সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান স¤প্রদায়ের কয়েক লাখ শান্তিকামী মানুষ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ সহ নানা অঙ্গনের আলোকিত মানুষ এ সন্মেলনে যোগদান করছেন। তিনি জানান, এ উপলক্ষ্যে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জড়ো হওয়া মানুষ ওয়াক্তিও নামাজ, ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল, মোরাকাবা শাহেদা, জেকের আসকার করে সময় কাটাচ্ছেন।

ইসলামী সম্মেলনের বক্তারা বলেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ইসলামের উদারনৈতিক মানবিক সৌন্দর্যের যে আদর্শ প্রচার করেছেন, বিনয়,একতা, ভদ্রতা শৃঙ্খলা, সাম্য আর ভালোবাসার যে শিক্ষা দিয়েছেন, তা মানুষের মাঝে কতটা আবেদন রেখেছে, আজকের বিশ্ব ইসলামী সন্মেলন তার স্বার্থক প্রমাণ।

ফরিদপুরের বাইশরশিতে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু

ফরিদপুরের বাইশরশিতে বিশ্ব ইসলামী সম্মেলন শুরু

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION