1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরের কোতয়ালী থানা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮৪৫ জন পঠিত
ফরিদপুরের কোতয়ালী থানা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
ফরিদপুরের কোতয়ালী থানা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সবুজ দাস : ফরিদপুর জেলার কোতয়ালী মডেল থানায় ২তলা বিশিষ্ঠ আধুনিক “কোতয়ালী থানা জামে মসজিদ” নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮মার্চ ২০২২ইং রোজ শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) ও আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

জানা যায়, অকো-টেক্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর আর্থিক সহযোগিতায় ২তলা বিশিষ্ঠ আধুনিক মানের “কোতয়ালী থানা জামে মসজিদ এর নির্মান কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক, সহকারি পুলিশ সুপার সুমন রঞ্জন কর (সদর সার্কেল), কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম. এ. জলিল, সেকেন্ড অফিসার বিল্লাল হোসেনসহ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকাল ১১ টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান কোতয়ালী থানায় পৌছালে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে থানার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন। একই সাথে কোতয়ালী থানা পুর্বের তুলনায় বর্তমানে সৌন্দর্য বৃদ্ধি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION