1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪২১ জন পঠিত
ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক
ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ জন দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- আল-আমিন শেখ (২৮), মো. আবু রাসেল (৪২), মো. ইমরান শেখ (২২), মো. ফয়সাল ভূইয়া (২৬), মো. রাজিব মোল্যা (২৮) ও মো. রাব্বি মোল্যা (২৮)। তাদের সবার বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকায়। আটকদের সোমবার (০৬ মার্চ) দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (০৫ মার্চ) বিকালে ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ও পুলিশ সুপারের নির্দেশে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION