1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে উদ্ধার

  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫২১ জন পঠিত
প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে উদ্ধার
প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে উদ্ধার

স্টাফ রিপোর্টার : প্রেমের টানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে ভারত থেকে আসা পূজা বিশ্বাস (১৬) নামের এক কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) উদ্ধারকৃত কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (২৭ আগস্ট) বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪ টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তনময় রাজবংশি (২১) ফেসবুকে ওই কিশোরীর সাথে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় ওই কিশোরীকে শুক্রবার (২৬ আগস্ট) বোয়ালমারীতে নিয়ে আসে। কিশোরী বোয়ালমারীতে আসার পর তাকে পোয়াইল গ্রামে তনময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজ বংশির বাড়িতে উঠায়। সেখানে রাতে বিয়ের আয়োজন চলে। রাত ১১ টার দিকে বিয়ের পিরিতে বসলে থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তনময়কে আটক করে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের বয়স কম। তাছাড়া মেয়েটির কাছে কোন পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তাকে তনময় রাজবংশি ফুঁসলিয়ে কি কারণে এদেশে এনেছে সে জন্য তনময় রাজবংশিকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে ওই কিশোরীকে আনা হয়েছে। অপরদিকে ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION