1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০১ জন পঠিত
প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার
প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকার বাড়ি হতে প্রেমিক আলমগীর বেপারী (২৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ আশ্রয়ন প্রকল্পের এক ঘর থেকে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ। মৃত আলমগীর বেপারী ভাঙ্গার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মুকবুল বেপারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে আলমগীর তার প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে বিয়ে করতে চাপ দেয়। প্রেমিকা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এরপর প্রেমিকার বাড়িতে অবস্থান করে। একপর্যায়ে প্রেমিকার বাড়ির বসতঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, ওই নারী ও আলমগীর বেপারী দুজনেই বিবাহিত। নারীটির স্বামী পেশায় একজন ফেরিওয়ালা। ওই নারীর সাথে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রতন কুমার বিশ্বাস বলেন, আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়ন্ াতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION