1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

প্রাথমিক শিক্ষা পদক লাভ করায় মধুখালীর সাম্যকে সংবর্ধনা

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৩৩ জন পঠিত
প্রাথমিক শিক্ষা পদক লাভ করায় মধুখালীর সাম্যকে সংবর্ধনা
প্রাথমিক শিক্ষা পদক লাভ করায় মধুখালীর সাম্যকে সংবর্ধনা

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে সৈকত ভৌমিক সাম্য কে সম্মিলিত সাংস্কৃতিক জোট মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সৈকত ভৌমিক প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ জাতীয় পর্যায়ে লোক/পল্লীগীতিতে প্রথম স্থান অধিকার করে। শনিবার বিকাল ৫ টায় শাহ্ মনিরুজ্জামানের সঞ্চালনায় ও মধুখালী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ এটিএম মাসঊদ, সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক, জগন্নথদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ চক্রবর্তী, মধুখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, শ্যামল ভৌমিক, নাহিদ হাসান সোহেল প্রমূখ।সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত ভৌমিক সাম্যকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION