1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

“প্রধানমন্ত্রীর প্রার্থীকে ভোট দিলে ঘরে বসে সুবিধা পাবেন”

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১২২৭ জন পঠিত




আমীর চারু বাবলু, বোয়ালমারী (ফরিদপুর) :

“প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট দিন, লিপন মিয়া জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী তাকে ভোট দিলে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা প্রত্যেক ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে যাবে। আপনাকে কিছু চাইতে হবে না।” ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনের এক পথ সভায় এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।



বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরাতন বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে আটটায় ছোলনা রেলগেট এলাকায় আ’লীগের দুটি পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি ।



বোয়ালমারী জর্জ একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক মো. লাল মিয়ার সভাপতিত্বে প্রথম পথসভা ও ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আ. রশীদ শেখের সভাপতিত্বে রাত নয়টায় ছোলনা চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেটে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. লিয়াকত সিকদার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।



এসব পথসভায় প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, দলের মধ্যে আজ আমাদের কোন ভেদাভেদ নেই। আমরা পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন চাই, এলাকার উন্নয়ন চাই। যদি আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী না হয় তাহলে উন্নয়ন স্থবির হয়ে যাবে।



পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোশাররফ চৌধুরী, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, যুবলীগ নেতা মো. মাসুদ মোল্যা প্রমুখ।



এছাড়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটে রস্ত ৮ টায় বোয়ালমারী ক্লাবের সদস্যদের সাথে লিয়াকত সিকদার এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION