1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরতে জনসংযোগে মাহমুদা বেগম

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫১৮ জন পঠিত
প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরতে জনসংযোগে মাহমুদা বেগম
প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরতে জনসংযোগে মাহমুদা বেগম

শাহজাহান হেলাল,মধুখালী : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে, নিজ জন্মস্থান ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন গ্রামঅঞ্চল, হাটবাজারে ধারাবাহিক গণসংযোগ করছেন, প্রধানমন্ত্রীর আস্থাভাজন ফরিদপুরের ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বশিষ্ট নারীনেত্রী মাহমুদা বেগম ক্রিক। তিনি গত দুইদিন ১৩ ও ১৪ জানুয়ারি উপজেলার বাগাগ ইউনিয়নের সীতারামপুর বাজার,তারাপুর বাজার,বামুন্দি বালিয়াকান্দি বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন।

এছাড়া উপজেলার নওপাড়া ইউনিয়নের খুকসার হাট গ্রামে একটি নামযজ্ঞ অনুষ্ঠানে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগ কর্মসূচিতে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান সাব্বির উদ্দিন শেখ,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম,নারী নেত্রী মিলি ইসলাম, শুক্লা ভৌমিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া মাহমুদা বেগম ক্রিক, অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং পংগু ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION