1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪১৯ জন পঠিত
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : আগামী ১০ অক্টোবর স্বপ্নের পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আওয়ামীলীগের পক্ষ হতে। এ সমাবেশ সফল করার উদ্দেশ্যে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো: নাছিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, বিল্লাল হোসেন, জুবায়ের জাকির, কোতয়ালী থানা শ্রমিকলীগের সদস্য সচিব মিঠু মিয়া, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক ইউনুস আলী প্রামানিক, যুগ্ম সম্পাদক সাগর আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মজিবর রহমান, প্রচার সম্পাদক ওহাব মিয়া, শহর শ্রমিক লীগের আহ্বায়ক মোবারক খলিফা, মাহফুজুর রহমান প্রমূখ।

বর্ধিত সভায় আগামী ১০ অক্টোবর দলীয় প্রধানের এ জনসভাকে জনসমুদ্রে রুপান্তর করার লক্ষ নিয়ে জেলা শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। তারা বলেন অতিতের চেয়ে বর্তমান সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্বে ফরিদপুর জেলা শ্রমিকলীগ অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। তাই দলের যে কোন কর্মসূচি পালনে তারা পুর্বের ন্যায় ভবিষ্যতেও বিশেষ ভূমিকা পালন করবেন বলে ঘোষনা দেন।

একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ফরিদপুর জেলা শ্রমিকলীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION