1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৮৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের সফর সফলে করণীয় নির্ধারণ করতে সোমবার দুপুরে বর্ধিত সভা করে ফরিদপুর জেলা আওয়ামীলীগ।
শহরের শেখ রাসেল স্কয়ারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ।


ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরেক প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান।
সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের উপস্থিতিতে প্রধাণমন্ত্রীর আগমনকে সফল করতে নানা সিদ্ধান্ত নেয়া হয়।


সভা শেষে সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই প্রেসিডিয়াম মেম্বার।
এ সময় কাজী জাফরউল্লাহ বলেন, বিরোধী দল ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকায় ঘড়যন্ত্র করছে, ইউরোপিয় ইউনিয়নে ধরনা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যা কখনোই সফল হবে না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই কেবল ক্ষমতার পরিবর্তন হতে পারে।


আরেক প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান বলেন, নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র থাকুকনা কেনো সেগুলোর মূল উৎপাটন করে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সেই নির্বাচনে মানুষ আওয়ামীলীগকেই ম্যান্ডেট দেবে।
ফরিদপুরকে বিভাগ ঘোষনার দাবী প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার কাছ থেকে চেয়ে নেবার দরকার হয় না। সময় মতো তিনি নিজেই সব ঘোষনা দেবেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION