1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পৌরসভার রাস্তা দখল করে সেপ্টিকট্যাঙ্ক নির্মাণের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৩৬ জন পঠিত
পৌরসভার রাস্তা দখল করে সেপ্টিকট্যাঙ্ক নির্মাণের অভিযোগ
পৌরসভার রাস্তা দখল করে সেপ্টিকট্যাঙ্ক নির্মাণের অভিযোগ

এস এম রুবেল,বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রাস্তা দখল করে সেপটিক ট্যাঙ্কি নির্মাণের অভিযোগ উঠেছে কুদ্দুস শেখের বিরুদ্ধে। কুদ্দুস শেখ (৪৫) বোয়ালমারী দক্ষিণ কামারগ্রামের পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক শেখের ছেলে।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ কামারগ্রামের টিপুর বাড়ি থেকে এ্যাড. জালাল উদ্দিনের বাড়ি পর্যন্ত দুইশ মিটার দৈর্ঘ্য একটি কাঁচা রাস্তার রয়েছে। সে রাস্তার আংশিক সিমানা দখল করে ৮ ফিট গভীর করে সেপটিক ট্যাঙ্কি নির্মাণ করছেন। এ বিষয়ে রাস্তা দখলকারী কুদ্দুস শেখ বলেন, আমার নিজের জমিতে এ সেপটিক ট্যাঙ্কি তৈরী করছি। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমির আলী শেখ বলেন, বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখবো আসলে রাস্তা দখল করে কাজ করছে কিনা।

পৌরসভার প্রকৌশলী মো. শাহিন আলম মুঠো ফোনে বলেন, রাস্তা দখল করে সেপ্টিক ট্যাঙ্কি করার খবর আমি জানিনা। তবে আপনার মাধ্যমে শুনতে পেরেছি, বুধবার সকালে ঘটনা স্থলে গিয়ে দেখা হবে। যদি রাস্তা দখল করে সেপ্টিক ট্যাঙ্কি নির্মাণ করে তাহলে, মেয়র মহোদয়কে জানানো হবে, এবিষয়ে তিনিই ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION