1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই…..আব্দুর রহমান

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৭২০ জন পঠিত
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই.....আব্দুর রহমান
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই.....আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ মো. আব্দুর রহমান বলেছেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। সংবিধানে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে, সে অনুযায়ীই নির্ভাচন অনুষ্ঠিত হবে। গত রোববার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার রামদিয়া “সান ভ্যালী পার্ক” নামে শিশুদের বিনোদন কেন্দ্র উদ্বোধনকালে এ সব কথা বলেন আব্দুর রহমান। তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধিনে যে কতোগুলো নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়েছে, আগামীতেও এই কমিশনের অধিনেই নির্ভাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পৃথিবীর কেনো দেশে তত্বাবধায়ক সরকারের ফর্মুলা নেই। সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে ঐক্য ভাবে কাজ করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র সকলের মাঝে তুলে ধরার আহবান সাবেক এ সংসদ। পরে ফিতা কেটে “সান ভ্যালী পার্ক” নামে শিশুদের একটি বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন।

পার্কটি মধূখালী উপজেলার পাশাপাশি অন্যান্য জেলা-উপজেলার মানুষের জন্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি অভিহিত করেন। একই সাথে এমন একটি উদ্যোগ গ্রহন করায় পার্ক কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষ জানায়, ওই বিনোদন কেন্দ্রে শিশুদের বিনোদন দেয়ার জন্যে বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। এ ছাড়াও শিশুদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীসহ মনোরম পরিবেশে একটু সময় কাটানোর জন্য নানা ধরনের আয়োজনও রয়েছে পার্কটিতে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION