1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পুলিশ সেবা সপ্তাহ : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের আহবান

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০১ জন পঠিত
পুলিশ সেবা সপ্তাহ : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের আহবান
পুলিশ সেবা সপ্তাহ : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের আহবান

স্টাফ রিপোর্টার : দেশের মহাসড়কে সকল ধরনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মাল্টিপারপাস মিলনায়তনে হাইওয়ে পুলিশ মাদারিপুর রিজিওনের আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় দেশের প্রথম “ই-ট্রাফিক জরিমানা কালেনশন” প্রক্রিয়াটি উদ্বোধন করেন সংসদ সদস্য।

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এ.কে. আজাদ আরো বলেন, সবাই তার কাজের মধ্যে আত্মতৃপ্তি দেখাতে চায়। আর সেটা সম্ভব সমন্বিত প্রচেষ্টা মাধ্যমে। প্রত্যেকটা সংগঠনের কাছে আমার অনুরোধ, কোন ভাবেই যেন এ শহরে আর কোন অবৈধ চাঁদাবাজি না হয়। আমরা যেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেই। স্মার্ট ফরিদপুর গড়তে হলে ফরিদপুরের সাংবাদিক, পুলিশ, প্রশাসনসহ সকল নেতৃবৃন্দকে একত্রে কাজ করতে হবে। সেই সাথে প্রয়োজন রাজনৈতিক সহযোগীতা। সকলের সহযোগীতায় আমরা সুখি-সমৃদ্ধ, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ফরিদপুর গড়বো।

তিনি বলেন, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের আওতাধীন এলাকায় তারা সার্বক্ষনিক নিরাপত্তার ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এই রিজিওনে ২০২৩ সালে ৪১০ টি সড়ক দুর্ঘটনা হয়। এতে মৃত্যুবরণ করে ২৮১ জন। এর মধ্যে যাত্রী ১৩১ জন, পথচারী ৭৪ জন, ড্রাইভার ৭৩ জন এবং হেলপার ৩ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯৭ জন। এ সকল ঘটনায় ২৪৩ টি মামলা রুজু করা হয়েছে। এই অঞ্চলের যানবাহনের বিরুদ্ধে ২৫ হাজার প্রশিকিউশন মামলা প্রদান করে ৮ কোটি ৬৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সড়কে আমরা কোন দুর্ঘটনা চাই না, কোন জরিমানাও দিতে চাই না।

এজন্য আসুন আমরা নিজেরা সচেতন হই, আইনকে সম্মান করি। তিনি আলোচনা সভার মধ্যে ঢাকায় হাইওয়ে পুলিশের কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে মিটিংয়ে মাদারীপুর রিজিওনের কাজকে গতিশীল করতে নিজস্ব ভবন নির্মান ও যানবাহনের সল্পতা দূর করার প্রস্তাব রাখেন। তিনি বলেন, আমার কাছ থেকে কোন মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সে জন্য আমি ভোরে ফরিদপুরের পথে রওনা দেই, সারাদিন ফরিদপুরের মানুষের কাছে থেকে বিকালে ঢাকায় গিয়ে সংসদে যোগদান করি। তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে প্রয়োজন নিজের সদিচ্ছা ও সকলের সমন্বিত সহযোগীতা।

এর আগে মঞ্চে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের যৌথ চুক্তির মাধ্যমে দেশের প্রথম “ই-ট্রাফিক জরিমানা কালেনশন” প্রক্রিয়াটি উদ্বোধন করেন সংসদ সদস্য এ.কে আজাদ। কমিউনিটি ব্যাংক এ্যাকাউন্ট হোল্ডাররা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও এখান থেকে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে। এছাড়াও কিউআর কোডের মাধ্যমেও টাকা পরিশোধ করা যাবে। পর্যাক্রমে সারা দেশের জেলা মেট্রোপলিটন এলাকায় এ ব্যাবস্থা চালু করা হবে বলে জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, জেলা বাস মালিক গ্রæপের সভাপতি খন্দকার আব্দুর রাশেদ, জেলা মিনি বাস মালিক গ্রæপের সভাপতি বজলুর রশিদ ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শওকত আলী জাহিদ, সদস্য আবুল বাতিন, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মুহিত, স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু, ব্যবসায়ী ও সমাজসেবক শোয়েবুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জাহির আহমেদ, আইটি বিভাগের এভিপি ফাইম উল আওয়াল, আমিরুল ইসলামসহ হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে মঞ্চে “ত্রæটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল করাই দুর্ঘটনার প্রধান কারণ” শিরোনামে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর এবং পাংশা সরকারি কলেজ রাজবাড়ি এদুটি দল অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় পাংশা সরকারি কলেজ জয়ী হয়। প্রতিযোগীতায় বিচরক হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, সরকারি রাজেন্দ্র কলেজ ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রথম আলো ফরিদপুরের স্টাফ রিপোর্টার পান্না বালা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION