1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই মৎস্যজীবি লীগ নেতা বহিষ্কার

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই মৎস্যজীবি লীগ নেতা বহিষ্কার
পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই মৎস্যজীবি লীগ নেতা বহিষ্কার

বোয়ালমারী সংবাদদাতা : পিস্তল হাতে ভাইরাল হওয়া বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার ১ নং যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান পরশ সিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮.০৪.২৩) ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক আব্দুস সোবহান এবং সদস্য সচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত এক পত্র হতে এ তথ্য জানা যায়। আছাদুজ্জামান পরম সিকদারকে দেওয়া ওই পত্রের বিষয় হিসেবে অবশ্য কারণ দর্শানোর নোটিশ এবং দায়িত্ব থেকে বহিষ্কার প্রসঙ্গে লেখা হলেও পত্রের বডিতে সরাসরি সংগঠনের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

পত্রে উল্লেখ করা হয় গত ২৭ এপ্রিল উত্তরাধিকার ৭১ নিউজ এর সাংবাদিক প্রবীর সিকদারের বেরিফাইড আইডি থেকে আগ্নেয়াস্ত্রসহ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ছবি ভাইরাল হয়। যাহা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই আপনাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। আছাদুজ্জামান পরশ সিকদার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব ফরিদ মিয়া জানান, প্রথমে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেন।

যেহেতু তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে তাই দলীয় নেতৃবৃন্দ বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন। বহিষ্কারের বিষয়ে আছাদুজ্জামান পরশ সিকদারের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি ছবিটি দেখেছি এবং জানতে পেরেছি কারও সাথে গিয়ে কোন একটি অস্ত্রের দোকান থেকে প্রায় ৫ বছর আগে ছবিটি তোলা। সেই ছবি ভাইরাল হওয়ায় দল তাকে বহিষ্কার করেছে। সেটা দলীয় সিদ্ধান্ত। থানা পুলিশও বিষয়টির উপর নজর রাখছে। উল্লেখ্য পিস্তল হাতে ফরিদপুর জেলা মৎস্যজীবি লীগের ১নং যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান পরশ সিকদারের দুটি ছবি ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION