1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পারিবারিক বিরোধের জেরে বসত ঘরে আগুন

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫১২ জন পঠিত
পারিবারিক বিরোধের জেরে বসত ঘরে আগুন
পারিবারিক বিরোধের জেরে বসত ঘরে আগুন

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে পারিবারিক বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরমানাইর ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের মহিউদ্দিন হাওলাদারের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে জানান মহিউদ্দিন। প্রতিবেশীরা জানায়, শনিবার রাত ১২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা করা হয়। আমরা ঘোষনা শুনে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। মহিউদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানায়, তার পরিবারের সাথে একই গ্রামের ইলিয়াস হাওলাদার, ময়ফুল হাওলাদার ও বিল্লাল হাওলাদরসহ কয়েক জনের সাথে দীর্ষদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছে।

এরই জের ধরে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। গত শনিবার রাত ১২টার দিকে তারা আমার বাড়ির কাচারি ঘরে আগুন দেয়। আমার স্ত্রী সালমা বেগম আগুনের আলোতে তাদের দেখতে পেয়ে চিৎকার করলে তারা দ্রæত পালিয়ে যায়। অভিযুক্ত ইলিয়াস হাওলাদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আগুন দেওয়ার ব্যাপরে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে দেয়া অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কোন সাখ্য-প্রমাণ নেই। এব্যাপারে মহিউদ্দিন হাওলাদার ৮ জনকে আসামী করে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION