1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পান্না কায়সার স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত
পান্না কায়সার স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত
পান্না কায়সার স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে শহীদজায়া শিশু-কিশোর সংগঠন খেলাঘার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহসিকা, সুহাসিনী-সুমঙ্গল ভাষিণী পান্না কায়সারের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর খেলাঘর জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য হাসান তারেক বক্তব্য দেন।

জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী মোশায়েদ হোসেন ঢালী, জাসদ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অশোক কুমার সিংহ রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত, খেলাঘরের নবীণ সদস্য শিক্ষার্থী ফারজানা জামান প্রমুখ। বক্তারা বলেন, পান্না কায়সার আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ বুধে ধারণ ও লালন করে আমাদের এগিয়ে যেতে হবে।

এগিয়ে চলার নামই পান্না কায়সার, তিনি আজীবন থাকবেন আমাদের সকল কাজের অনুপ্রেরণা হয়ে। বক্তারা বলেন, আমাদের দেশে সাহসি মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং সাহসি জাতির সৈনিক হিসেবে গড়ে তুলতে পারলে পান্না কায়সারের প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। শহীদ জায়ার সংগ্রাম মুখর জীবনের সংক্ষিপ্ত আলোকপাত করেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক আক্তারী জাহান।

সভার শুরুতে ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো’-গানের সাথে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদজায়া স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত শহীদজায়া পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। গত ৪ আগস্ট তিনি পরলোক গমন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION