1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পানি খাওয়ার অজুহাতে গৃহবধুর স্বর্ণালংঙ্কার লুট

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭০৮ জন পঠিত
পানি খাওয়ার অজুহাতে গৃহবধুর স্বর্ণালংঙ্কার লুট
পানি খাওয়ার অজুহাতে গৃহবধুর স্বর্ণালংঙ্কার লুট

আঃ ওহাব মোল্যা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে সৌদী প্রবাসী আঃ কাদের মোল্যার বাড়ীতে শনিবার বিকাল ৩ টায় এক অজ্ঞাত পথিক পানি পান করার উদ্দেশ্যে ঢুকে প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন ওরফে ময়না বেগম (৩০) এর স্বর্ণালংঙ্কার লুটে নিয়ে উধাঁও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় প্রবাসীর স্ত্রী বাড়ীতে একা অবস্থান করছে বলে আঁচ করতে পেরে অজ্ঞাত পথিক তাকে পিছন থেকে মাথায় আঘাত করে হাত পা ও মুখ বেধেঁ ঘওে খাটের নিচে আটকিয়ে রাখে।

এ সময় বাড়ীতে আরেক অজ্ঞাত দুর্বৃত্ত বাড়ীতে ঢুকে দুইজন মিলে গৃহবধুর স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ চার হাজার টাকা নিয়ে উধাও হয়। প্রায় আধা ঘন্টা পর গৃহবধুর হাত পা বাঁধা অবস্থায় টিনের বেড়ায় আঘাত করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের পর চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর চরভদ্রাসন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্ত তানজিলা কবির ত্রপা ও থানা অফিসার ঘটনা স্থলে ছুটে যান।

অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। ক্ষতিগ্রস্থ গৃহবধু জানান, ঘটনার সময় গৃহবধু ছাড়া বাড়ীতে আর কেউ ছিল না। গৃহবধুর দুই সন্তান মুস্তাকিম (৮) ও নুসরাত জাহান (৫) অন্য বাড়ীতে প্রাইভেট পড়তে গিয়েছিল। গৃহবধুর শ্বাশুরী ছমিরুন নেছা (৬৫) প্রাইভেট পড়া শেষে নাতীদের আনতে গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION