1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পাঠাগারের মাধ্যমে পাঠকের জ্ঞানের পরিধি বৃদ্ধি হয়…. মেয়র অমিতাভ বোস

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৫২ জন পঠিত
পাঠাগারের মাধ্যমে পাঠকের জ্ঞানের পরিধি বৃদ্ধি হয়.... মেয়র অমিতাভ বোস
পাঠাগারের মাধ্যমে পাঠকের জ্ঞানের পরিধি বৃদ্ধি হয়.... মেয়র অমিতাভ বোস

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেছেন পাঠাগারের মাধ্যমে একজন পাঠকের জ্ঞানের পরিধি বৃদ্ধি হয়। সব ধরনের পাঠকেরা বই সংগ্রহ করে জ্ঞান অর্জন করতে পারে। এলাকায় একটা শিক্ষার পরিবেশও সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের লক্ষীপুরে সুফি মোতাহার হোসেন পাঠাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন কালে এ সব কথা বলেন। তিনি বলেন মানুষকে বই পড়ার জন্য এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে শিক্ষার পরিবেশও সৃষ্টি হবে।

তিনি এই পাঠাগারে কর্মকান্ড বৃদ্ধিতে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সুফি মোতাহার হোসেন পাঠাগারের সভাপতি আলহাজ্ব মোঃ মুজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুফি মোতাহার হোসেন পাঠাগারের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খান, সদস্য রাশেদুল আবেদীন আক্কাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১৭-১৮-১৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হক রেজা, অনুষ্ঠান সঞ্চালনা করেন সুফি হোসেন সাধারণ পাঠাগার কমিটির অন্যতম সদস্য বিকাশ সরকার মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার শহিদুল ইসলাম খান নাঈম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ, কোষাধক্ষ ফরিদ আহমেদ নান্টু, জাকির হোসেন মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে পাঠাগারের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION