1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮১ জন পঠিত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা পালন উপলক্ষে ফরিদপুর জেলা জাকের পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সোমবার বিকেল চারটায় স্থানীয় স্বপ্ন ছোয়া কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক শাহিদ শিকদার,সদর উপজেলা শাখার সভাপতি ফকির আব্দুল মান্নান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,ভাংগা উপজেলা শাখার সভাপতি আলমগীর কবির,সাধারণ সম্পাদক বায়োজিদুর রহমান,নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা: ফজলুল হক,সদরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক ব্যপারী, মধুখালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় বক্তারা সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা পূর্বক বলেন বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাকের পার্টির বিশেষ ভূমিকা পালন করতে হবে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের পবিত্র ঈদুল আজহার বিশেষ গুরুত্ব রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুয়ায়ী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION