1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পদ্মা সেতু উদ্বোধনের পরই এক ধাপ এগিয়ে দক্ষিনাঞ্চল -মোঃ আব্দুর রহমান

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬৩২ জন পঠিত
পদ্মা সেতু উদ্বোধনের পরই এক ধাপ এগিয়ে দক্ষিনাঞ্চল -মোঃ আব্দুর রহমান
পদ্মা সেতু উদ্বোধনের পরই এক ধাপ এগিয়ে দক্ষিনাঞ্চল -মোঃ আব্দুর রহমান

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালী সরকারী আইনউদ্দিন করেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী মঙ্গল ও বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলের অন্যতম সদস্য মো. আব্দুর রহমান। তিনি বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরই দক্ষিনাঞ্চল আর এক ধাপ এগিয়ে যাবে।

২১টি জেলার মানুষ স্বপ্ন দেখছে নতুন দিগন্তের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ অঞ্চলে যথেষ্ট উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু খুলে দিলেই দক্ষিনাঞ্চলসহ দক্ষিন-পঞ্চিমাঞ্চল উন্নয়নের মডেল হিসেবে দেশের মানুষের প্রশংসার দাবি রাখবে। তিনি বুধবার দুপুরে মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথগুলো বলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হকের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রাহাত খান,

জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান আহমেদ, সাধারন সম্পাদক ফাহিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা,সাধারন সম্পাদক ইনজামামুল আলম অনিক,পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পুসহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ,কলেজের শিক্ষকমন্ডলী,,শিক্ষার্থীবৃন্দ।

এ সময় আব্দুর রহমান বলেন, ড.ইউনুছ,বিশ^ ব্যাংকের মত প্রতিষ্ঠান পদ্মা সেতু না হওয়ার ব্যাপারে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ ই আজ পদ্মা সেতুর বাস্তব রুপ। আলোচনা পরবর্তী বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION