1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৫২৮ জন পঠিত
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে আনুমানিক ২৭/২৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী ওই মৃতদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএনবিঘাট নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানুল কবীর বলেন, মৃতের গায়েসাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল।

মৃতের গলায় একটি মাফলার পেচানো ছিল। তিনি বলেন, মৃতদেহের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে। তিনি বলেন, মৃতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION