1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নৌকার বিজয়ের লক্ষে আটঘর আ’লীগের মতবিনিময়

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫৭৭ জন পঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :
সদ্য প্রয়াত সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২, আসনের উপনির্বাচন উপলক্ষে সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগের সভাপতিত্বে আওয়ামী  লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীকে বিজয় করার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সমাজ কল্যান সম্পাদক আঃ আলিম, আবু সালেহ মোঃ খসবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, সহসভাপতি হাদিস মিয়া, সাংগঠণিক সম্পাদক লোকমান মৃধা, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর৷ আওয়ামী লীগ নেতা বকুল মোল্যা, ছামাদ মাতুব্বর, ফাগু মাতুব্বর, মজিবর রহমান, আশরাফ আলী,  শাহজাহান মোল্যা, শাহআলম মোল্যা, জামাল মোল্যা, আমিনুর মাতুব্বর সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, নৌকা মার্কার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুকে জেতাতে আমরা আটঘর ইউনিয়নের সকল নেতাকর্মী এক হয়ে কাজ করছি। আশাকরি ৫ই নভেম্বর উপ-নির্বাচনে নৌকার মার্কার বিজয় সুনিশ্চিত। একমাত্র নৌকা মার্কাই বাংলাদেশর উন্নয়নের প্রতিক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION