1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নৌকার প্রচারণায় আওয়ামীলীগ নেতারা

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৭০ জন পঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :
আসন্ন ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার সোনাপুরে ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায়   ইউনিয়নের জোগারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নে বিভিন্ন স্থান থেকে নৌকার পক্ষে মিছিল নিয়ে জনসভা স্থলে যোগদেন নেতাকর্মীরা।
সভায় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাকিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক এমপি জুয়েল চৌধুরী, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, সাধারণ সম্পাদক ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, সাধারন সম্পাদক আমিন খন্দকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একমাত্র শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা উন্নয়নের মার্কা।
 বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন ফরিদপুর- ২ আসনের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। লাবু চৌধুরী এমপি হলে মায়ের মতো আজীবন আপনাদের সেবা করে যাবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION