1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫১৮ জন পঠিত
নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন
নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন

মানিক দাস : ফরিদপুরে আলিপুরে মিয়া মোহন সড়কে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন আজ শুক্রবার বেলা ১১ টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি খন্দকার শামসুল হক মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি, নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফতাব ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ কোমর উদ্দিন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা মোকাররম হোসেন ধলা, খন্দকার মুকিত হায়দার বাবলা, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ‌ হারুনুর রশিদ সবুজ সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ।

সভায় বক্তারা বলেন ‌ এই প্রতিষ্ঠানটি যাতে সেবার মান নিয়ে কাজ করতে পারে ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ‌ যেন রোগীদের সাথে সদ্ভাব এবং ভালো সম্পর্ক বজায় রাখতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন এই হাসপাতালে প্রত্যেকটা রিপোর্ট যেন নির্ভুল ও মানসম্মত হয় সে ব্যাপারে এখানকার কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে ‌ একই সাথে দক্ষ টেকনিশিয়ান দ্বারা যেন ল্যাবের কাজ গুলি নিখুত ভাবে করা হয় সে ব্যাপারে ও সবাইকে আন্তরিক আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‌ মুনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION