1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৯৬ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
স্বপ্ন হবে সত্তি, দক্ষ হলে জনশক্তি -প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উক্তিতে উজ্জীবিত হয়ে নিজ এলাকার নারীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ফরিদপুর তিন আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ।

রোববার সন্ধায় ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডভুক্ত অম্বিকাপুরে আনছার আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজ মাতার নামে গঠিত “শায়লা কামাল মহিলা প্রশিক্ষণ কর্মসূচী”র আওতায় নারীদের ফ্্ির সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, দেশের উন্নয়ন করতে হলে নারীদের হাতকে কাজের হাতে পরিনত করতে হবে। বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেয়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, নির্বাচনের আগে কথা দিয়েছিলাম আবার আসবো, পাশে থাকবো, সেই কথা রক্ষার করার চেষ্টা করছি।

বক্তব্য দানকালে চৌধূরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি সরকার ক্ষমতায়, এই সময়ে কেউ অন্যায় করে পার পাবেনা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবো। এসময় তিনি আরো জানান, কয়েক বছর ধরে বন্ধ থাকা পল্লী কবি জসিম উদদীনের নামে “জসিম পল্লী মেলা” আগামী জানুয়ারীতে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে, যেখানে ফরিদপুরের কৃষ্টি কালচার তুলে ধরা হবে।

অত:পর সাংসদ সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ শেখার আহŸান জানান।

পরে তিনি পল্লী কবি জসিম উদ্দীনের ওপর সংরক্ষিত আলোক চিত্র গুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় পল্লী কবির লেখা বইয়ের সংগ্রহ বাড়িয়ে প্রতিষ্ঠানটির গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে সহযোগিতার আশ^াস দেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION