1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নারীকে মারধর করায় কারেন্ট কামাল এর বিরুদ্ধে মামলা

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬৫৬ জন পঠিত
নারীকে মারধর করায় কারেন্ট কামাল এর বিরুদ্ধে মামলা
নারীকে মারধর করায় কারেন্ট কামাল এর বিরুদ্ধে মামলা

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফাতেমা বেগম লিপি নামে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে কারেন্ট কামাল গং দের বিরুদ্ধে। গত ১৫ জুন বুধবার আনুমানিক দুপুর ১২ টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের হুমায়ুন কবির বাবুর বসত বাড়ীতে ঘটনাটি ঘটেছে। স্বামী বাড়ীতে অনুপস্থিত থাকায় নিজ বাড়ীতে হামলার শিকার হন ওই নারী। এ সময় ওই নারীকে বেধড় মারপিট করে হামলাকারীরা। অতঃপর বিবাদীরা দলবদ্ধভাবে বসতবাড়ীতে ঢুকে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১৬ জুন বৃহস্পতিবার ফাতেমা বেগম লিপি বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে। যাহার কোতয়ালী মামলা নং-৪৬ (জিআর নং- ৫০৯/২০২২)। মামলা সূত্রে জানা যায়, হামলার পরপরই আহত ফাতেমা বেগম লিপির ঘর থেকে ৩২ ইঞ্চি এলইডি একটি টিভি, নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আসামীগণ। ভুক্তভোগী ফাতেমা বেগম লিপির স্বামী হুমায়ুন কবির বাবু বলেন, মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনো তাদের গ্রেপ্তারতার করছেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION