1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ জন পঠিত
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে কুইচ প্রতিযোগিতা ও পুরাস্কার বিতরণ করা হয়।

পরে তার (বঙ্গমাতার) কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতে গিয়ে বেশীরভাগ কারাগারে কাটিয়েছেন। এ সময় তার সন্তানদের এই মহীয়সী নারী সদা আগলে রেখেছেন। তাদের মানুষ করার পিছনে সিংহভাগই তার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন,তিনি পারিবারিকভাবে তিনি সন্তানদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার জ¦লন্ত প্রমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION