1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নানা আয়োজনে ভাঙ্গায় মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪৪৩ জন পঠিত
নানা আয়োজনে ভাঙ্গায় মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা আয়োজনে ভাঙ্গায় মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভাঙ্গা সংবাদদাতা : ১৩ বছর পেরিয়ে, ১৪ তম বর্ষে পদার্পণ-এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে জননন্দিত টেলিভিশন মাইটিভির ১৪- তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা,দোয়া ও এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো: সরোয়ার হোসেনের আয়োজনে ভাঙ্গা কোর্টপাড় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মাইটিভির প্রতিনিধির কার্যালয়ে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে,দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সভায় বক্তারা জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ভ‚য়সী প্রশংসা করেন। তারা বলেন,সমসাময়িক অনেক টেলিভিশন চ্যানেল বাজারে আসলেও তারা জাতির অগ্রগতি, উন্নয়ন,অসংগতি, বিনোদন তুলে ধরতে পারেনি। মাইটিভি গ্রামীণ মানুষের দু:খ, যাতনা,বিনোদন,অর্থনীতি,লোকজ ঐতিহ্য তুলে ধরে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করেছে।

সাংবাদিক মুন্সি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক ওবায়দুল আলম সম্রাট,বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার স¤পাদক মজিবর মুন্সী,সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু, সাংবাদিক রমজান শিকদার, সাংবাদিক জাকির মুন্সী,সাংবাদিক ও প্রভাষক দীলিপ দাস,সাংবাদিক জাহিদ মুন্সি ।অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক অজয় দাস, রাহাত বেগ,সুবোধ মালো,সরোয়ার হোসেন মাষ্টার,শফিকুল ইসলাম, রিপন শেখ,সোহাগ মাতুব্বর,পারভেজ শোভন,মাসুম আল ইসলাম, সোহেল বারী,ফারুক মাতুব্বর প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION