1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নানা আয়োজনে দেশ রুপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১২৬৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
দ্বায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি রেখে যাত্রা শুরু করা পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘দেশ রুপান্তর’ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ফরিদপুরে। এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ দেশ রুপান্তর পত্রিকার পাঠকপ্রিয়তার ব্যাপক প্রশংসা করে পত্রিকাটি ইতিমধ্যে পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানান এবং আগামীতেও পত্রিকাটি এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।




দৈনিক দেশ রুপান্তরের ফরিদপুর প্রতিনিধি মফিজ শিপনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, দৈনিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক এসএম তমিজউদ্দিন তাজ, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা, বেসরকারী সংস্থা এফ. মজিবর রহমান ফাউন্ডেশনের পরিচালক লুনা খন্দকার, সাংবাদিক খন্দকার মাহফুজ মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানউজ্জামান, সাংবাদিক কেএম রুবেল, সাংবাদিক হারুন আনসারী, সাংবাদিক খায়রুজ্জামান সোহাগ, খন্দকার আলী অরশাদ কাজল, নারী ও শিশু বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’র তাহিয়াতুল জান্নাত রিমি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION