1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪২ জন পঠিত
নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর নাগরিক মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক মাহফুজুল আলম মিলন, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সৈয়দ জুনায়েদ পারভেজ বাবু, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, শাপলা মহিলা সংস্থার কর্মকর্তা চঞ্চলা রানী মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অনুষ্ঠানে নাগরিক মঞ্চের গত কয়েক বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন বিগত দিনে নাগরিক মঞ্চ নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। পাশাপাশি জনগণের সচেতনতায় তারা বিভিন্নভাবে সামাজিক কাজ করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিভিন্ন এলাকায় কাউন্সেলিং এর মাধ্যমে এর কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতায় আগামী দিনের কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION