1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র নিখোঁজ

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৯১ জন পঠিত
নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র নিখোঁজ
নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার : নিখোঁজ ছেলের নাম আরাফাত হোসেন (১৪), পিতা- শাজাহান ব্যাপারী, মাতা- আন্না বেগম, বর্তমান ঠিকানা: সাং- বিলমামুদপুর (মল্লিকডাঙ্গী), বর্ধিত পৌরসভার ২৬নং ওয়ার্ড, পোস্ট- কাফুরা, থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুর। বর্তমান এই ঠিকানায় তিন বছর যাবত এ এলাকায় বসবাস করে যাচ্ছে। দাদা বাড়ির ঠিকানা: গ্রাম- ধুতরাহাটি, তালমা- ইউনিয়ন, পোস্ট- রাহুতপাড়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর। দুই ভাই, এক বোনের মধ্যে আরাফাত বড়। গত ৩০ মে মঙ্গলবার ভোর ৬.২০ টায় প্রাইভেট পড়ার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নাই। কাঁধে ছিল স্কুল ব্যাগ।

মুন্সির বাজার উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শাখায় ৯ম শ্রেণীতে পড়াশোনা করে। ছেলেটির গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা পাতলা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ঘটনার দিনে পরনে ছিল ফুলহাতা সাদা হালকা কালো ছাপার শার্ট, জিন্সের ফুল প্যান্ট, সাদা জুতা পায়ে। ঘটনার পরদিন গত ৩১ মে ২০২৩ বুধবার দুপুর ১২টায় থানায় জিডি করা হয়। কোতোয়ালি থানার জিডি নং- ২২০৩। ছেলেটিকে কোথাও দেখা গেলে নিম্নোক্ত যেকোনো মোবাইল নম্বরে জানানো অথবা নিকটস্থ থানায় জানাতে বিনীত অনুরোধ করছি।

০১৭৮৯৮৫৬০৯৯.
০১৭৯৫৭৬১৬৩০.
অথবা ০১৭১১১২১৩১৭.

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION