1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬৮ জন পঠিত
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : গত ১৬ মার্চ অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (২৬ এপ্রিল) বুধবার সকাল ৯ টায় শহরের জেলা পরিষদের কবি জসীম উদদীন হলে সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্য ৯৯ জন এ শপথ গ্রহন করেন। ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

এছাড়াও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী নবনির্বাচিত ইউপি সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদেরদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।

নবনির্বাচিত সদর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৭ জন বিজয়ী চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। নির্বাচিতরা হলেন চরমাধব দিয়া ইউনিয়নে তুহিনুর রহমান খোকন মন্ডল, ঈশান গোপালপুর ইউনিয়নে শহিদুল ইসলাম মজনু, কৃষ্ণনগর ইউনিয়নে বাশারুল আলম বাদশা, কৈজুরী ইউনিয়নে ফকির সিদ্দিকুর রহমান, গেরদা ইউনিয়নে শাহ্ মোঃ এমার হক, আলিয়াবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের ওমর ফারুক ডাবলু ও নর্থচ্যানেল ইউনিয়নে নৌকা প্রতীকের মোঃ মোফাজ্জেল হোসেন শপথ গ্রহণ করেন।

এছাড়াও (আওয়ামী বিদ্রোহী) ডিক্রীর চর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের মেহেদী হাসান মিন্টু ফকির ও মাচ্চর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের জাহিদ মুন্সী এবং (বিএনপি সমর্থিত) অম্বিকাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের মোঃ নূরুল আলম ও কানাইপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের শাহ্ মোঃ আলতাফ প্রার্থী শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION