1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নগরকান্দায় মৎস্যজীবি লীগের শান্তি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৩ জন পঠিত
নগরকান্দায় মৎস্যজীবি লীগের শান্তি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
নগরকান্দায় মৎস্যজীবি লীগের শান্তি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্যজীবিলীগের আয়োজনে শান্তি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সোবহানের নেতৃত্বে কয়েক হাজার মানুষ এ শান্তি র‌্যালীতে ও সমাবেশে অংশ নেন। এ উপলক্ষে গ্রাম গঞ্জ থেকে ছুটে আসা শত শত মানুষ জামাত বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গর্জে ওঠেন। নগরকান্দার রাজপথ মিছিলে শ্লোগানে প্রকম্পিত করে তারা জানিয়ে দেন আগামী দিনে কেউ ফের আগুন সন্ত্রাস কিংবা দেশের ক্ষতি করতে চাইলে তাদের রুখে দিতে প্রস্তুত আওয়ামী মৎস্যজীবিলীগ।

হাজারো মানুষের অংশগ্রহনে শান্তি র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে কঠোর ভাষায় বক্তব্য রাখেন কাজী আব্দুস সোবহান। তিনি বলেন, শেখ হাসিনা গণমানুষের কথা ভাবেন, তাইতো মানুষের উনয়নে কাজ করেন সব সময়। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দানের আহŸান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION