1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

নগরকান্দায় মৌমাছির কামড়ে প্রাণ গেলো যুবকের

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬৯২ জন পঠিত

শফিকুল খান জনি, নগরকান্দা :

ফরিদপুরের নগরকান্দায় শ্যালিকার বিয়ে খেতে এসে মৌমাছির কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ফরিদপুরের কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে। তিনি তার শ্যালিকার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে শ্বশুর ছালাম ব্যাপারীর বাড়িতে আসেন। পরে সেখান থেকে শ্যালিকার শ্বশুরবাড়ি পুরাপাড়া ইউনিয়নের মজলিসপুর গ্রামে বেড়াতে যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্যালিকার শ্বশুরবাড়ি পুরাপাড়া ইউনিয়নের মজলিসপুর গ্রাম থেকে নগরকান্দা বাজারে যান বাবুল। সেখানে কেনাকাটা করে ভ্যানে করে মজলিসপুর যাওয়ার পথে বনকগ্রাম রবি মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বরকে (৬০) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, শ্যালিকার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মৌমাছির কামড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION