1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

নগরকান্দায় বউ ভাগিয়ে নেওয়ায় তুমুল সংঘর্ষ, আহত ২০

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৪০ জন পঠিত

নগরকান্দা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পোড়াদিয়া বাজারে এ সংঘর্ষ হয়।
আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৮) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে প্রায় ১ মাস আগে ভাগিয়ে নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে স্থানীয় পোড়াদিয়া বাজারে আনিসের ছোট ভাই সুজনের সঙ্গে শাহিন ও তার ভাই রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
উত্তেজনার এক পর্যায়ে আনিসের বাবা মুন্নু মাতুব্বরকে সমর্থন দিয়ে স্থানীয় ওয়াদুদ মাস্টার ও শাহিনের বাবা জলিল ফকিরকে সমর্থন দিয়ে স্থানীয় সাহেদ আলীর সমর্থকেরা দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন- সাহেদ আলী গ্রুপের জামাল মিয়া (৪৫),ওবায়দুর মিয়া (৫২), আক্কাস মিয়া (৫৫), ছত্তার মিয়া (২৭), রাজ্জাক মিয়া (৭৫) এবং ওদুদ মাস্টারের গ্রুপের শহিদুল ইসলাম (৪৫),কবির মাতুব্বর (৬৫) ইমদাদুল মিয়া (৪৭), ওহিদুল ইসলাম (৩২), সিরাজুল ইসলাম (২৩) প্রমুখ। আহতরা সবাই নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন।
কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান বলেন, কফাই বালিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় দুই পক্ষের মাতুব্বর ও সমর্থকদের বুঝিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION