1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

নকল কসমেটিক তৈরীর কারখানায় অভিযান : মালিককে ২০ দিনের কারাদন্ড

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৩৭ জন পঠিত
নকল কসমেটিক তৈরীর কারখানায় অভিযান : মালিককে ২০ দিনের কারাদন্ড
নকল কসমেটিক তৈরীর কারখানায় অভিযান : মালিককে ২০ দিনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান রূপচর্চার প্রসাধনী ও নামী দামী ব্র্যান্ডের নকল কসমেটিক জব্দ করা হয়েছে। এসময় নকল পণ্য তৈরীর কারখানা মালিক রাসেল চোকদার (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রাসেল চোকাদার ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বিলনালিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়কে নকল প্রশাধনী প্রস্তুতের ওই বাড়িতে পারচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কাযালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান। ওই বাসার ভাড়াটিয়া রাসেল চোকদার দীর্ঘদিন যাবত নকল পণ্য তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনী তৈরীর কাচামালসহ প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়। আধাপাকা ঘর ভাড়া নিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পন্য তৈরি ও বাজারজাত করতেন রাসেল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। তিনি আরো বলেন, রাসেল চোকদার নামের এক ব্যক্তি ওই বাড়ির দুইটি কক্ষ ভাড়া নিয়ে এই নকল পণ্য তৈরির কারখানা স্থাপন করেন। রাসেল চোকদারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় মালামালও জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION