1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দৈনিক যুগান্তরের ২য় যুগে পদার্পণ

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬০ জন পঠিত
দৈনিক যুগান্তরের ২য় যুগে পদার্পণ
দৈনিক যুগান্তরের ২য় যুগে পদার্পণ

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তরের ২য় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যুগান্তরের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান ও স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, সাংবাদিক অজয় দাস, সাইফুল্লাহ শামিম, দীলিপ দাস, রাহাদ বেগ, জাকির মুন্সি, এটিএম ফরহাদ নান্নু, ওবায়দুল রহমান, রবিউল ইসলাম, আছাদ মুন্সি, মাসুম আল ইসলাম, সোহাগ মাতুব্বর, সাইফুল ইসলাম, মিরান মাতুব্বর, রিপন, সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথি বলেন- সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর। দীর্ঘ ২৩ বছর অনেক বাধা বিপত্তি পিছনে পেলে আপোষহীন পথ চলা যুগান্তর আগামী দিনে সত্য ও ন্যায় এবং নির্যাতিত মানুষের পাশে থাকবে। তিনি যুগান্তরের পথ চলার সফলতা কামনা করেন। পরে র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION