1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দুধ বিক্রি করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৫৩ জন পঠিত
দুধ বিক্রি করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
দুধ বিক্রি করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

স্টাফ রিপোর্টার : দুধ বিক্রি করতে বেরিয়ে শহরে আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন দুধ বিক্রেতার। ঘটনার একদিন পরে রাস্তার পাশে পড়ে থাকা তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই দুধ বিক্রেতার নাম মালেক পাল (৭০)। তিনি চর মধ্য টেপাখোলার আলেপ পালের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দুধ নিয়ে বাই সাইকেলে করে ফরিদপুর শহরের দিকে রওনা হন মালেক পাল। তারপর আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় আজ শুক্রবার সকালে কোতয়ালী থানায় একটি জিডি করে তার পরিবার।

কোতোয়ালি থানার এসআই শ্রীবাস গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে বেরিবাঁধের মেরিন একাডেমি-স্লুইচ গেট সড়কের একটি বাড়ির পেছনে রাস্তার ঢাল হতে তার লাশ উদ্ধার করা হয়। রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে ছিলো। ঘটনাস্থল থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়। তিনি জানান, ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মালেক পালের মৃত্যু হয়েছে। তবে কারো কোন অভিযোগ না থাকায় তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION