1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দুদকের জালে ফরিদপুরের খাদ্য কর্মকর্তা

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৭৭ জন পঠিত
দুদকের জালে ফরিদপুরের খাদ্য কর্মকর্তা
দুদকের জালে ফরিদপুরের খাদ্য কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মো. ছানোয়ার হোসেন (৪১) নামে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে ওই খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন জেলার বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ মে.টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ মে.টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১ টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে।

পরবর্তীতে এঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার মামলা নং: ফরিদপুরের নং-০৫, তাং-১১/০৪/২০২৩ খ্রিঃ, দুদক, জি আর নং-০৫/২০২৩। অতঃপর সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামী মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় গ্রেপ্তার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাইতো সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহার নামীয় আসামী মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দুদকের এই উপ-পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION