1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

দুই হাজার পিচ ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৫ জন পঠিত
দুই হাজার পিচ ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার
দুই হাজার পিচ ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুই হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারী) ভোরে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান নামক এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, জেলা শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মন্ডলের ছেলে গোলাম মওলা মন্ডল (৪২) ও জেলা সদরের সিএন্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে দুই হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION